বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ড. ইউনূস ও সেনাপ্রধানের প্রতি যে আহ্বান জানালেন ইবনে শাইখুল হাদিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বলেছেন, আপনাদের মান-অভিমানে যেন দেশের মানুষের স্বপ্ন ফিকে হয়ে না যায়। 

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। 
মাওলানা মামুনুল হক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ। আপনারা বক্তিগত মান অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না।’

এ সময়ে ক্ষমতা নিয়ে মারামারি হানাহানি করা সমীচীন হবে না উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে টাইম ফ্রেম বেঁধে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না।’

মাওলানা মামুনুল হক বলেন, ‘একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’

এ সময় তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনের প্রতি ঐক্যের ডাক দেন।

সেইসাথে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবি জানান।

সমাবেশ শেষে হেফাজত নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকে শেষ হয়।

হেফাজতের দাবিগুলোর মধ্যে রয়েছে–– নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাইসহ সকল ঘটনার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের দাবি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ