শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার অধিবেশন চলছে।

শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়েছে।

গত ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে সভাপতি পদে নতুন মুখ পায় দলটি। বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে দলটি নতুন করে বের চাঙ্গা হয়ে উঠেছে। নতুন কমিটি গঠিত হওয়ার পর প্রথম মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে দলের নীতি-নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

২০২৫-২৭ সেশনে জমিয়তের দুই বছর মেয়াদি ২০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্য দায়িত্বশীলরা হলেন- সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুদ বারী সিরাজী ও অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ