দেশের জনগণ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মাদ ইউনুসের পদত্যাগ নয় বরং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। পরাজিত শক্তি ও তার দোসরদের কোন ফাঁদে পা দেওয়া হবে সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। দেশকে অস্থিতিশীল করতে দেশী-বিদেশী বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমতাবস্থায় সরকার ও সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর যেমন রাজনৈতিক বক্তব্য সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থেকে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়নের মানসিকতাও সমর্থনযোগ্য নয়।
আজ শনিবার (২৪ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
পল্টনস্থ দলীয় কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুà