শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন ওলামা দল নেতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে ফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব খান (৪০) নামে এক যুবক মারা গেছেন। তিনি বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। 

বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজিব খান ছিলেন বাউশাম গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাউশাম গ্রামে নিজ বাড়িতে একটি স্ট্যান্ড ফ্যানের সংযোগ দিচ্ছিলেন রাজিব খান। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ