শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দিবেন না: রাশেদ খান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ প্রতিনিধি ||

আগামী নির্বাচনে কোনো চাঁদাবাজ ও দখলদারদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ শনিবার (১৪ জুন) বিকেলে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন। এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি, সাধুহাটি ইউনিয়ন মোড়ে শেষ হয় ।

বক্তব্যে তিনি আরো বলেন, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দিবেন।

এসময় তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আমাদের দল তিনশ আসনেই নির্বাচন করার লক্ষে প্রস্তুতি নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান সহ সংশ্লিষ্টরা নেতা কর্মীরা।
খালিদ হাসান

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ