শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

আমরা আর ভারতের কোনো দালালকে ক্ষমতায় দেখতে চাই না: আবরার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল কারীম আবরার বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের লক্ষ জনতাকে উদ্দেশ্য করে আমি প্রথম যেই কথাটি বলব সেটি হলো, ২০২৪ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, কিন্তু তাড়ানোর ৯ মাস না হতেই বাংলাদেশে আরেক খুনির দল তৈরি হয়ে গিয়েছে। আমরা এক দল চাঁদাবাজ তাড়িয়েছি বাংলাদেশ থেকে কিন্তু আরেক দল চাঁদাবাজ তৈরি হয়ে গেছে। আমরা একদল ভারতের দালাল তাড়িয়েছি তবে এখন আবার আরেকদল ভারতের দালাল তৈরি হয়ে গেছে। শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে, এবার নতুন বাংলাদেশে অন্য কোনো দল ভারতের দালালি করলে লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবে না। 

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
 
রেজাউল কারীম আবরার বলেন, ‘আমরা স্পষ্ট কথায় বলতে চাই, এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজ বা ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ।’ 

আবরার বলেন, ‘ইসলামী আন্দোলনের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন- এবার ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটাই হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, দেখেছি বিএনপি বা জাতীয় পার্টিকেও। কিন্তু কেউই ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনাই। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারেনাই। এবার শুধু একটা চেতনা বাকি আছে- আর তা হচ্ছে ইসলামি চেতনা। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সকল দুর্নীতি ও দুঃশাসনের অপসারণ করব ইনশাআল্লাহ।’

ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তখন এই দুর্গন্ধ দূর করার জন্য বাতাসের প্রয়োজন পড়ে। বাংলাদেশের রাজনীতিতে, সংসদে, বিচারব্যবস্থায়, অর্থনীতিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ৫২ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা শুধু দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে। আর সেই বাতাস হবে হাতপাখা ইনশাআল্লাহ। হাতপাখার বাতাস সারাদেশে ছড়িয়ে দিতে আপনারা সকলেই প্রস্তুত থাকুন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ