বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গালির জবাবে দোয়া জামায়াতে ইসলামীর কর্মসূচি হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান। 

জামায়াত আমির ফেসবুকে লিখেন-
গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ।
 
প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন।

আপনাদের প্রতি অনুরোধ— জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দো'য়া করুন।

দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।

ফায়সালা মহান মা’বুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তা‘আলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করুন। আমিন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ