বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ভদ্রতা হারানো মানে পরাজয় স্বীকার: তাসনিম জারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করা হয়। এ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

মঙ্গলবার রাতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।”

তাসনিম জারা বলেন, “ওনারা ভেবেছিলেন ডিম ছুড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে আসলে পরাজয় মেনে নেওয়া।”

তিনি আরও লিখেন, “ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।”

এসময় তিনি মর্যাদার রাজনীতির উদাহরণ তুলে ধরে বলেন—

  • একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।

  • একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।

  • রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।

  • একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।

  • একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।

  • একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন নির্ভয়ে।

তাসনিম জারা বলেন, “আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো—বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে কিংবা অপমান করে চুপ করানো যাবে না।”

https://www.facebook.com/share/p/171F4q9yKW/

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ