বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর কমিটি গঠন - সভাপতি - রায়হান ও সেক্রেটারি সাজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানিতে ২০২৫-২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান রায়হান ও সেক্রেটারি মনোনীত হয়েছেন সাজিদুর রহমান।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও পূর্ব-পশ্চিম জেলা ও শাবিপ্রবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

২০২৫-২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিবৃন্দ শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ