বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের একটি শহর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহগুলো একটি আগুনে পোড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়।

দাবানল ছড়িয়ে যাওয়ার পর প্রাণ বাঁচাতে এলাকা ছেড়েছে অন্তত দেড় লাখ মানুষ। লস এঞ্জেলেসের দুটি বড় বনাঞ্চলের ১৪ হাজার একর অঞ্চল জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। রাজ্যটির পশ্চিমাঞ্চলে মহাসড়ক পর্যন্ত দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার দুপুরে (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা) দাবানল ভয়াবহ রূপ ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে গেলেও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

দাবানলে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি শহর পুরোপুরি পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় বিশ হাজার একর বনাঞ্চল। এরমধ্যে প্যারাডাইস শহরটি সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় গভর্নর।

বড় মহামারির মুখে ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ