শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ১৭ শিশুসহ নিহত ৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়ওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অনেকে।

এএফপি'র খবরে বলা হয়েছে, গতকাল শনিবার সিরিরায় পূর্বাঞ্চলীয় আবু হুসন নামের একটি গ্রামে এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান আবদুর রহমান বলেন, নিহতদের মধ্যে ১৭ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন।

আইএস সদস্যদের টার্গেট করে হামলার কথা বলা হলেও নিহতদের মধ্যে পুরুষেরা আইএস সদস্য কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা মার্কিন বিমান হামলার ব্যাপারে নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জে পিকআপের চাপায় ২ নিহত আহত ৩


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ