বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাষ্ট্রপতির কাছে ইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন ১০১ আইনজীবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ১০১ জন আইনজীবী এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ তার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়া কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন।

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির দপ্তরে এই আবেদন পৌঁছানো হয়।

জানা যায়, আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক এমপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ ১০১ আইনজীবীর স্বাক্ষর করেছেন।

এছাড়া, আবেদনে বর্তমান সিইসিকে দায়িত্ব পালন থেকে বিরত রেখে তদন্তকালে দায়িত্ব পালনের জন্য একজন নির্বাচন কমিশনারকে দায়িত্ব প্রদানেরও দাবি জানানো হয়েছে।

আবেদনে ইসি'র কমিশনারদের বিরুদ্ধে প্রশিক্ষণ বাজেটের টাকা হাতিয়ে নেওয়া, কর্মচারী নিয়োগে অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে কমিশনারদের গাড়ি ব্যবহার, ইভিএম ক্রয় ও ব্যবহারে গুরুতর অনিয়ম, বিভিন্ন নির্বাচনে সংঘটিত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্লিপ্ততা ও ব্যর্থতা, সাংবিধানিক দায়িত্ব পালনে অযোগ্যতা ও নিজেকে বিশেষ বক্তা দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ