বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পাঁচ প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ প্রভাবশালী দেশ – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন ওই কূটনীতিকরা।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এসব কূটনীতিক। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করতে বাংলাদেশকে ভারত ও চীনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনীতিকরা।

গত ১৪ ডিসেম্বর বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সম্পর্কিত ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির আহ্বায়ক করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সে জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এই কূটনীতিকরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ