বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

জেরুসালেমে আমিরাতের কূটনৈতিক অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিষ্ঠিত জেরুসালেমে গোপনে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক অফিস উদ্বোধন করা হয়েছে। এ খবর জানিয়েছে আমিরাত লেক্স।

কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে যে সংযুক্ত আরব আমিরাত অধিষ্ঠিত জেরুসালেমে গোপনে একটি কূটনৈতিক অফিস উদ্বোধন করেছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আমিরাত লেক্স জানিয়েছে, আমিরাতের কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধায়নে আমিরাতের প্রতিনিধিদল এবং পারস্য উপসাগরের অন্যান্য দেশের প্রতিনিধিরা অধিকৃত জেরুসালেম ভ্রমণ করবে।

আমিরাত লেক্স প্রকাশ করেছে ইহুদিবাদি ইসরায়েল পবিত্র শহর জেরুসালেমকে নিজেদের রাজধানী করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিকভাবে জেরুসালেমে কূটনৈতিক অফিস খোলার জন্য চাপ প্রয়োগ করেছে।

আমিরাত লেক্স আরও বলেছে তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ক্ষোভের আশঙ্কায় আবুধাবি ইসরাইলকে গোপনে জেরুসালেমে তাদের অফিস খোলার আহ্বান জানিয়েছে।

অধিকৃত ফিলিস্তিনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ‘মোহাম্মদ মাহমুদ আল খাজা’ তার শংসাপত্র উপস্থাপনের জন্য চলতি মাসের প্রথম দিকে তেল আবিব পৌঁছেছেন। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ