শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নবীজি সা.-এর অবমাননাকারীদের বিরুদ্ধে আইন পাশের দাবি ব্রিটিশ পার্লামেন্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সাবেক ব্রিটিশ রাজা ও রাণীদের মূর্তি অপমানের বিরুদ্ধে আইন প্রণয়নের সময় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা জন্য শাস্তি প্রণয়নের দাবি করেছেন ব্রিটিশ মুসলিম নারী সংসদ সদস্য নাজ শাহ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি কানাডার আদিবাসী শিশুদের বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ব্রিটিশ কলাম্বিয়া এবং সাসকাচোয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া আদিবাসীদের জন্য স্থাপিত আবাসিক স্কুলে এক হাজারের মতো শিশুর গণকবরের সন্ধান পাওয়া যায়। এতে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ক্ষোভের জেরে কানাডায় বিক্ষুব্ধ জনতা উইনিপেগ শহরে স্থাপিত রানী ভিক্টোরিয়া ও রানী দ্বিতীয় এলিজাবেথের ভাস্কর্য উপড়ে ফেলেছেন। এবং তার উপরে কালি লাগিয়ে দেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনাকে ব্রিটিশ রাজা ও রানীদের মূর্তির সাথে অবমাননা হিসেবে গণ্য করেছেন। এজাতীয় সম্মানহানিকর ঘটনার জন্য বৃটিশ পার্লামেন্টে অপরাধীদের ১০ বছরের কারাদণ্ডের আইন পাস করা হয়েছে।

এ সময় মুসলিম নারী সংসদ সদস্য নাজ শাহ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শানে অবনানবার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, শুধু ব্রিটিশ রাজা, রানীর মূর্তির ব্যাপারই নয় বরং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর অবমাননা করা হলেও শাস্তির ব্যবস্থা করতে হবে।

[caption id="attachment_225345" align="alignnone" width="406"] পার্লামেন্টে আবেগপ্রবণ হয়ে পড়েন ব্রিটিশ মুসলিম নারী সাংসদ নাজ শাহ[/caption]

নাজ শাহ ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্য করে বলেন, যেভাবে আপনাদের কাছে আপনাদের রাজা,-রাণীদের মুক্তি পছন্দনীয় ও সম্মানের, আমাদের কাছে তার থেকেও কয়েক গুণ বেশি প্রিয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই আমাদের আবেগ ও ভালবাসাকে মূল্যায়ন করে ইউরোপে বারবার প্রকাশিত ইসলামফোবিয়া ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শানে অবমাননার ঘটনাগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া উচিত।

লেবার পার্টির এই নেত্রী আরো বলেন, অনেকেই বলে থাকেন এটা তো মাত্র একটা কার্টুন যা কাগজে আঁকা হয়েছে, তাই আমিও বলতে চাই কানাডায় অবমাননা করা মূর্তিগুলো তো কোন জীবিত রাজা, রানী নয়; সেটাও মাটি কাদা দিয়ে তৈরি একটি মূর্তি মাত্র।

এ সময় এমপি নাজ শাহ প্রশ্ন তুলে বলেন, ২ বিলিয়ন মুসলমানের হৃদয়ের ক্ষত বন্ধের আইন কবে পাস হবে? আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে প্রতিনিয়ত কত কিছুই না বলা হচ্ছে, এতে আমাদের হৃদয়ে যেই রক্তক্ষরণ হয়,তার  প্রতিকার কবে হবে? মনে রাখবেন একজন মুসলমান তার জীবন, সম্পদ ও সম্মানের থেকেও বেশি ভালোবাসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ