শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

মৃগীরোগে বিভ্রান্তি না হয়ে সচেতন হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৃগীরোগে বিভ্রান্তি না হয়ে, সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব এপিলেপসি বা মৃগীরোগদিবস উপলক্ষ্যে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. এম এম মাজেদ বলেন, সাধারণত মৃগী রোগ স্নায়ুতন্ত্রের একটি জটিলতা। এ রোগে ৪০টির বেশি নিউরোলজিক্যাল লক্ষণের মধ্যে খুব কমন হলো খিঁচুনি। আমাদের মস্তিষ্কের কোষগুলো পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, যার ফলে অঙ্গপ্রত্যঙ্গ সচল থাকে। কিন্তু কোনো কারণে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উদ্দীপক ও নিবৃত্তিকারক অংশের ভারসাম্য নষ্ট হয়ে গেলে মৃগী রোগের লক্ষণ দেখা দেয়।

আর মৃগীরোগ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য একটি অসুখ। আর খিঁচুনি রোগ নিরাময়ের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা গেছে : কুসংস্কার, অসচেতনতা, ওষুধের স্বল্পতা, ডাক্তারের স্বল্পতা, অধিক দামের ওষুধ।

ডা. এম এম মাজেদ আরও বলেন,মৃগীরোগ নিয়ে একসময় ভুল ধারণা ছিল। বলা হতো ভূতে ধরেছে। কিন্তু এটা ভুল ধারণা। গর্ভবতী মা যদি আঘাতপ্রাপ্ত হন বা প্রসবের সময় মায়ের অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, তবে নবজাতকের বা পরবর্তীতে ওই শিশুর মৃগীরোগের সমস্যা দেখা দিতে পারে।

যদিও আমাদের সমাজে রোগটি নিয়ে নানা বদ্ধমূল ধারণা রয়েছে। ফলে টোটকা চিকিৎসা করাতে গিয়ে সঠিকভাবে রোগটি নির্ণয় ও চিকিৎসা হয় না। কিংবা ভুল চিকিৎসার কারণে জটিলতা বেড়ে যায়। ফলে মৃগীরোগে বিভ্রান্তি না হয়ে, সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ