বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাটোরে মই থেকে পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের নলডাঙ্গায় মই থেকে পরে মো. আক্কাস আলী (৫২) নামে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে দিকে তার নিজ বাড়ীর চাতালে মই দিয়ে মালপত্র ওঠানোর সময় পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানায়, নিজেদের জমির রসুন রাখার জন্য প্রস্তুত করতে মই দিয়ে চাতালে মাটি ও পানি তুলছিলেন উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাড়িয়াহাটি গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে আক্কাস আলী। এ সময় তিনি পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।

তিনি নলডাঙ্গা উপজেলার সড়কুতিয়া দিমুখী দাখিল মাদরাসার ইংরেজী বিষয়ের শিক্ষক।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ