আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষক হেনস্তার ঘটনার ৩৫দিন পর খুলেছে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ। তবে কলেজে যাননি অধ্যক্ষ, উপস্থিত হয়নি কোনো শিক্ষার্থীও।
এমনকি ঘটনার পর থেকে এখন পর্যন্ত বাড়িতে ফেরেননি হেনস্থার শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। এ খবর সংশ্লিষ্ট সূত্রের। রোববার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৫-৬ জন শিক্ষক গেলেও পরে আরও ১০-১২ জন শিক্ষক কলেজে উপস্থিত হন।
কলেজ খোলার প্রথম দিন সকালে ওই কলেজে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদুল ইসলাম এবং স্থানীয় মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, দীর্ঘ বন্ধের পর কলেজ খুলেছে।
কলেজ কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের ফোনে খবর দিতে বলা হয়েছে। আশা করছি দুয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীরা কলেজে ফিরবে। প্রথমে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরে পর্যায়ক্রমে একাদশ ও ডিগ্রি পর্যায়ের ক্লাস শুরু হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, দুপুর ১২টার দিকে তিনি খবর পান, আজ কলেজ খুলছে এবং কলেজে যেতে হবে। ওই শিক্ষক বলেন, তারপর আমরা কলেজে আসি। এদিকে হেনস্তার ঘটনার পর থেকে এ পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস নিজ বাড়িতে ফেরেননি। তিনি কোনো আত্নীয়-স্বজনের বাড়িতে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি। তবে অধ্যক্ষের বাড়িতে পরিবারের অন্যান্যরা রয়েছেন বলেও জানান তিনি।
অধ্যক্ষ হেনস্থা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো. মাহামুদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মির্জাপুর
গ্রামের আফজাল শেখের পূত্র মির্জাপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্র রিপন শেখ রিপু শনিবার (২৩ জুলাই) রাতে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শিক্ষকদের মোটরসাইকেল পোড়ানোর সাথে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
রিপনের বয়স সাড়ে ১৬ বছর হওয়ায় তার রিমান্ড আবেদন করা হয়নি। তবে গ্রেফতার হওয়া মির্জাপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রায়হানের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এ রিমান্ড কার্যকর হবে।
আজ দুপুরেই সদর আমলি আদালতে শুনানি শেষে জুডিশিয়াল ম্যা