জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা হারুন রশিদ ডিপনের ওপরে সন্ত্রাসী হামলা ও মেয়াদ উত্তীর্ণ পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি উপজেলা একটি পকেট কমিটি গঠন করেছে। পকেট কমিটির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে গত ৫ আগস্টের ফ্যাসিট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলায় দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম হয়েছে। তারা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দল থেকে দূরে সরিয়ে রাখছে। গত ১৪ অক্টোবর সাইফুল ইসলাম ডালিমের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির যুবনেতা হারুনুর রশিদ ডিপনের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিà