মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

শিবালয়ে অক্সফোর্ড একাডেমি স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা মুলক আচরণ, অনিয়মতান্ত্রিক কাযর্কলাপ ও বিভিন্ন দুর্নীতির দায়ে শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন গত ১৭ অক্টোবর তাকে এ বহিস্কারের সিদ্ধান্ত নেন এবং গত ২০ অক্টোবর থেকে স্কুল খোলার পর থেকে তার এ বহিস্কারাদেশ কারযকর করা হয় বলে ইউএনও জানান।

জানা গেছে, গত ৫ আগস্ট গণঅভ্যথানের পর পরই স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সহযোগীতায় বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম নিয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও মো. বেলাল হোসেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা মিলে এবং ব্যাপক অর্থ কেলেংকারি এবং বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। এরপর অধ্যক্ষ মতিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় সভাপতি ইউএনও মো. বেলাল হোসেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো.বেলাল হোসেন বলেন, অধ্যক্ষ মতিনের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিধিমালার আলোকে বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠণ করে দেয়া হয়েছে।তার বিরুদ্ধে দুর্ণীতির প্রাথমিক ভিত্তি পাওয়ায় এখন বিভাগীয় তদন্ত শুরু হলো। এটা প্রমাণিত হলে এবং তারা সুপারিশ করলে তাকে চড়ান্ত বরখাস্তের জন্য আমরা বোর্ডে লিখব। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ