মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাল সনদে শিক্ষকদের এমপিওভুক্তি ঠেকাতে কঠোর মাদরাসা শিক্ষা অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাল সনদ ও ভুয়া সুপারিশপত্র ব্যবহার করে মাদরাসার শিক্ষক ও কর্মচারী হওয়ার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এজন্য এভাবে এমপিওভুক্তির আবেদনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এখন থেকে এমন আবেদন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাসিক বেতন ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিতের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়েরের সুপারিশ করা হবে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ. এম. নূরুল ইসলামের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অর্থ শাখা থেকে জারি করা ওই চিঠিতে বলা হয়, এনটিআরসিএ’র (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশ বা সনদ জালিয়াতি করে কিংবা নিয়োগের ক্ষেত্রে যথাযথ যোগ্যতা না থাকলেও অনেক মাদরাসা প্রধান প্রতি মাসে একই আবেদন বারবার পাঠাচ্ছেন। এতে এমপিও যাচাই-বাছাই কার্যক্রমে বিঘ্ন ঘটছে।