শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “শানে রিসালাত সম্মেলন ২০২৫”।

সম্মেলনে বক্তারা বলেন, এ আয়োজন ইসলামি চেতনাকে শক্তিশালী করা, সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা প্রদানে ঐতিহাসিক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি কাসেম আল হোসাইনী এবং সঞ্চালনা করেন মাওলানা নূর হোসেন নূরানী।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল কাইউম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, সহকারী প্রচার সম্পাদক মুফতী শরিফুল্লাহ, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর এবং জনাব এ বি এম সিরাজুল মামুন প্রমুখ।

এছাড়া অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মুফতি আসাদুল্লাহ জাকির, অধ্যাপক মামুন মাহমুদ, মাওলানা হাসমত আলী, মুফতী আরিফ বিল্লাহ, মুফতী আহমদ উল্লাহ উজানবী, আজিজুল হক শেখ সাদী, মুফতী শফিকুল ইসলাম, মুফতী হুজাইফা আল মাহদী, মুফতী আবু তাহের আল মাদানী, জনাব রিয়াজুল ইসলাম রিয়াজ, মুফতী আল আমিন, মুফতি হাসিবুর ইসলাম, মুফতি আব্দুর রউফ, মাওলানা হা-মীম ইসহাক, মুফতি আবুল হাসনাত, মাওলানা রেজাউল কারীম ও মোহাম্মদ সাব্বির হুসাইন।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, বিশ্ব বাস্তবতায় জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থায় পরিণত হয়েছে। ফিলিস্তিন, ইয়েমেন, আরাকান ও আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে জাতিসংঘের ব্যর্থতা এটিকে অপ্রাসঙ্গিক করে তুলেছে। বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার কোনো যৌক্তিকতা নেই, বরং এতে জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বিশেষভাবে উপস্থিত ছিলেন ২০১৩ সালের শহীদ পরিবারের সদস্যরা। তাঁদের স্মরণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা দৃঢ়ভাবে বলেন, এ সম্মেলন ইসলামের সঠিক দিকনির্দেশনা, সমাজের নৈতিক শুদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখবে।

সম্মেলনের মাধ্যমে সর্বস্তরের আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ নবীজি (সা.)-এর শানে সম্মান, ইসলামী ঐক্য ও সামাজিক উন্নয়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ