শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

চাকসু নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৈয়ব আহমেদ সিয়াম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থীতা বাতিলসহ চার দফা দাবি জানিয়েছে ছাত্র সংগঠন চবিয়ান দ্বীনি পরিবার। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সংগঠনের পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে এ দাবিনামা পেশ করা হয়।

স্মারকলিপির চার দাবি হলো—
১. চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা।
২. এলজিবিটিকিউ বা সমকামিতা সমর্থনকারী সংগঠনের সদস্যদের প্রার্থী হতে না দেওয়া।
৩. পাহাড়িদের ‘আদিবাসী’ বলে অভিহিত করে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে—এমন সংগঠনের সদস্যদের প্রার্থীতা বাতিল।
৪. চাকসু ও হল সংসদে ধর্ম বিষয়ক সম্পাদক পদ সংযোজন।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “সমাজবিরোধী মতাদর্শ প্রচারকারী কোনো সংগঠনের সদস্যকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। মাদকাসক্ত কিংবা মূল্যবোধবিরোধী কাউকেও ছাত্র সংসদের নেতৃত্বে আনা যাবে না। পাশাপাশি ধর্ম বিষয়ক সম্পাদক পদ যুক্ত করতে হবে।”

চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার ও আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, “আমরা পাহাড়ি-বাঙালি সবার ন্যায্য অধিকারে বিশ্বাসী। তবে কিছু সংগঠন পাহাড়ি জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ আখ্যা দিয়ে রাষ্ট্রের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছে। ২০২২ সালের সরকারি নির্দেশনা ও ২০১৯ সালের প্রজ্ঞাপনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার বাধ্যবাধকতা রয়েছে। তাই প্রার্থী হওয়ার শর্ত হিসেবে সাংবিধানিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ