শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

রাজবাড়ীতে তাবাচ্ছুম খান ইভানা (১৮) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মায়ের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভবানিপুর নতুনপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম খানের বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত তাবাচ্ছুম খান ইভানা রাজবাড়ী পৌরসভার ভবানিপুর নতুনপাড়া ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার কে এম ইলিয়াছের মেয়ে। তিনি জেলা কারাগারের সামনে অবস্থিত জান্নাতুল ফেরদাউস মহিলা মাদরাসায় লেখাপড়া করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইভানা তার দাদাবাড়িতে থাকতেন। গতকাল (২৫ আগস্ট) রাত ১১টা থেকে আজ সকাল ৭টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

এ ঘটনায় ইভানার দাদা খোরশেদ আলম খান বলেন, সকালে নাতনির দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে জানালা দিয়ে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ