বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

শরীয়তপুরে বোমা বিষ্ফোরণে উড়ে গেল ঘর, যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাশপুরের বুদাই বেপারীকান্দি গ্রামে সাগর বেপারীর বাড়িতে বোমা বিষ্ফোরণে উড়ে গেছে পুরো ঘর। এসময় সোহান নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২জন।

পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, বোমা বানানোর সময় বৃহস্পতিবার ভোরে তা বিষ্ফোরিত হয়ে এ দুঘর্টনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গত কয়েকদিন ধরে দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার আঘাতে জাবেদ শেখ নামে এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার সকালে বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির বেপারী ও স্থানীয় তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকায় দফায় দফায় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষ চলাকালে বোমার আঘাতে জাবেদ শেখ নামে এক যুবকের হাতের কব্জি উড়ে যায়। এছাড়া একটি দোকানসহ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। আজ ভোরে স্থানীয় সাগর বেপারীর বাড়ি বোমা বিষ্ফোরণে উড়ে গেছে। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ