মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

হাদির খুনিদের বিচার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদবিরোধী পদযাত্রা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৯ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিকেল ২টা ৪০ মিনিটে পদযাত্রা বের হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

এ সময় পদযাত্রা অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার মধ্যে রয়েছে, ‌‌‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জেগেছে জেগেছে, ছাত্র আন্দোলন জেগেছে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকায়’, ‘গোলামি না আজাদি, আজাদি’, ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসীর আহমাদ, সহ সভাপতি, হোসাইন ইবনে সরওয়ার, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান হোসেন ইমন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা হোসাইন, ঢাকা পূর্ব শাখার সহ সভাপতি মাইনুল ইসলাম ঢাকা পশ্চিম শাখার সহ সভাপতি এইচ এম হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ