মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

মসজিদে ঢুকে ইমামকে মারধর, এলাকায় ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে মেয়েকে মারধর করেছেন এমন অভিযোগ তুলে মসজিদে ঢুকে মসজিদের ইমামকে চড় থাপ্পড় ও শারীরিকভাবে লাঞ্ছিত  করেছেন এক অভিভাবক।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) মুরাদপুর জামে মসজিদের ভেতরে  ঘটনা ঘটে। এব্যাপারে মসজিদের ইমাম মো. আলী আজগর থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের ছোবেদ আলীর ছেলে সেলিম মিয়া মঙ্গলবার সকালে হঠাৎ মসজিদে ঢুকে ইমাম আজগর আলী তার মক্তব পড়ুয়া মেয়েকে একমাস পূর্বে মারধর করেছে এমন অভিযোগ তুলেন। একপর্যায়ে অকথ্য ভাষায় গালমন্দ  করতে করতে ইমাম আলী আজগর এর উপর  চড়াও হয় সেলিম। সেলিম মিয়া ইমামকে চড় থাপ্পর মারতে মারতে আহত করে। শিশু শিক্ষার্থীদের চিৎকারে প্রতিবেশীরা এসে ইমাম আজগরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় মুসল্লিদের মধ্যে  ক্ষোভ সৃষ্টি হয়েছে।  

মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ সংশ্লিষ্টরা ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ খান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মসজিদ কমিটির সভাপতি ফিরোজ মিয়া বলেন ইতিপূর্বেও কয়েকজন ইমামের সঙ্গে সেলিম মিয়া দুর্ব্যবহার করেছে। আমরা এর বিচার দাবি করছি। উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সেলিম মিয়ার গ্রেপ্তার দাবি করেছেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ