বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

‘বেওয়ারিশ লাশের সংখ্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, খবরে জানা যাচ্ছে, ২০২৫ সালে ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে রাজধানীর বিভিন্ন কবরস্থানে দাফন ও সৎকার করা হয়েছে। প্রতি মাসে প্রায় ৫৪ অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দাফন ও সৎকার করা হয়। এদিকে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৬ মাসে দেশে মোট চার হাজার ৭৩২টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে। ২০২৪ সালেও ৫৭০ লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। সে অনুযায়ী ২০২৫ সালে ৭৩টি বেশি লাশ দাফন করা হয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থায় পৌছেছে তা বুঝতে এই তথ্যই যথেষ্ট। এমন ভয়াবহ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন নিয়ে আমরা শংকা বোধ করছি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা বারংবার বলেছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আন্তরিক ও জোড়ালো পদক্ষেপ নিতে হবে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমাদের কথা ও দাবিকে এড়িয়ে যাওয়া হয়েছে। এর কারণ আমরা জানি না। এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর সদিচ্ছার অভাব নাকি আইন-শৃঙ্খলা বাহিনীকে পুরোমাত্রায় সক্রিয় করতে না পারার ব্যর্থতা তা জাতি জানতে চায়। পুলিশ-বিজিবির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে কর্মরত আছে। তারপরেও এমন উঁচুমাত্রায় অপরাধ জারি থাকা আমাদেরকে শংকিত করে। সেজন্য সরকারের প্রতি আবারো দাবি করবো, যা করার তাই করুন। কিন্তু মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। কারণ রাষ্ট্রের কাছে মানুষ প্রধানত নিরাপত্তাই কামনা করে। সেই নিরাপত্তা দিয়ে যদি রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে রাষ্ট্র ধারনাই ফিকে হয়ে আসে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচনের প্রচারণা শুরু হবে। জাতীয় নেতারা গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাবে। তাদের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে উৎসবমূখর নির্বাচনের যে স্বপ্ন প্রধান উপদেষ্টা দেখছেন বাস্তবে রুপ নেবে বলে মনে হয় না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ