বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

কোকোকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে খুলনায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

মামলাটি গ্রহণ করে বিচারক মো. আসাদুর জামান পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ