বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ব্যাংক হিসাব অবরুদ্ধ, অন্যান্য সম্পত্তি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তার নামে থাকা ৩১টি দলিলে থাকা ফ্ল্যাট ও জমি এবং একটি গাড়িও জব্দের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার(২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, জব্দকৃত ফ্ল্যাট ও জমিগুলো রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় অবস্থিত। 

আদালতে দুদকের দেওয়া আবেদনে বলা হয়েছে, ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে ১৪ কোটি ৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর মাধ্যমে ১৭৩ কোটি ৪৬ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আবেদনে আরও বলা হয়, ইলিয়াস মোল্লাহর অর্জিত সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলাকালে তার ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যেসব স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে, সেগুলো যাতে তিনি অন্য কোথাও হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ১৪ ধারা অনুযায়ী স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত আজ এই আদেশ দিয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ