সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘কালো পর্দা করা নারীদের ভূতের মতো লাগে’ বলে বেরোবি ছাত্রদল নেতার কটূক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘পর্দানশিন নারীদের ভূতের মতো লাগে’—এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি মো. তুহিন রানা। মঙ্গলবার জানুয়ারি সাতাশ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এই মন্তব্যকে ঘিরে ক্যাম্পাসজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই বক্তব্যকে নারীবিদ্বেষী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি এম সুমন সরকারের করা একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেন ছাত্রদল নেতা তুহিন রানা। ওই পোস্টে ‘জামায়াত নারীদের ওপর হামলার প্রতিবাদে নারী জামায়াতের মহাসমাবেশ’ শীর্ষক একটি সংবাদ শেয়ার করা হয়। সেখানে মন্তব্যের ঘরে তুহিন রানা লেখেন,

‘ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কালো রঙের পোশাক। কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?’

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনা হেনা মিম বলেন, পর্দা একজন নারীর ধার্মিকতার প্রতীক এবং এই পোশাক নিয়ে কটূক্তি কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, একজন মানুষ কখনো বলতে পারে না পর্দানশিন নারী ভূতের মতো দেখতে। এটি নারীর নিজস্ব পছন্দ ও অধিকার। ইসলামে নারীদের জন্য পর্দা ফরজ। ছাত্রদলের ওই নেতার বক্তব্য মুসলিম নারীদের পর্দার বিধানকে অবমাননা করেছে বলে মন্তব্য করে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, পর্দানশীল নারীদের ‘ভূতের মতো লাগে’ বলা কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয়। তার মতে, এই বক্তব্য নারীদের প্রতি চরম অবমাননাকর এবং নারীর মর্যাদার পরিপন্থি।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুমন সরকার বলেন, পর্দা নারীদের সম্মান ও সৌন্দর্যের প্রতীক। একজন মা ও বোনের পর্দা মেনে চলার পূর্ণ স্বাধীনতা রয়েছে, যা তাদের ব্যক্তিগত বিশ্বাস ও অধিকার থেকে আসে। কিন্তু ছাত্রদলের সহ সভাপতি তুহিন রানা পর্দা নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি বলেন,

‘ভূতের মতো লাগে, দেখতে ভয় লাগে’—এই বক্তব্য শুধু নারীদের মর্যাদাই ক্ষুণ্ন করেনি, বরং তা সরাসরি ধর্মীয় বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার বহিঃপ্রকাশ। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, তুহিন যদি এ ধরনের কোনো মন্তব্য করে থাকেন, তাহলে সেটি তার ব্যক্তিগত মতামত। তিনি বলেন, এ বিষয়ে তুহিন নিজেই ভালো ব্যাখ্যা দিতে পারবেন এবং ছাত্রদল সবসময় নারীদের শ্রদ্ধা ও সম্মান করে।

অভিযুক্ত তুহিন রানা নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে বলেন,

“হ্যাঁ, মহিলারা যখন কালো বোরকা হিজাব নেকাব পরে, তখন তাদের দেখতে কালো ভূতের মতো লাগে, আমি এই সেন্সে বলেছি।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ