বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

খ্যাতিমান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের খ্যাতিমান বক্তা ও জামিয়া তালিমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি পেটের পীড়াজনিত সমস্যায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাবেন। এজন্য রমজান পর্যন্ত তার সব মাহফিল প্রোগ্রাম স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) তার ছোট ভাই মাওলানা হাবিবুর রহমান মিছবাহ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

মাওলানা হাবিবুর রহমান মিছবাহ জানান, হাফিজুর রহমান সিদ্দিকী দীর্ঘদিন যাবত পেটের পীড়াজনিত সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে রাজধানীর শেরে-বাংলা নগরের শ্যামলী হাসপাতালে চিকিৎসারত ছিলেন। বর্তমানে বাসায় অবস্থান করছেন।

ভিসার জটিলটা শেষ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।

মাওলানা মিছবাহ জানান, হাফিজুর রহমান সিদ্দিকী গত শুক্রবার কিছুটা সুস্থতাবোধ করায় জুমার নামাজ পড়াতে বের হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে পুনরায় অসুস্থ হয়ে বাসায় ফিরে আসেন।

তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। রমজান পর্যন্ত তার সব মাহফিল প্রোগ্রাম স্থগিত রাখার কথাও জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ