বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

ভোররাতে ঢাকায় ও আশপাশে মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোররাতে এই ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ভূমিকম্প ভোররাত ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব–দক্ষিণ–পূর্ব এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা আবহাওয়াবিদ রোবায়েত কবির বলেন, ‘আমাদের দেশে তিনটি ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে। যেমন উত্তর–পূর্ব অঞ্চলটি উচ্চ ঝুঁকির, মধ্যাঞ্চল মধ্যম ঝুঁকির আর পূর্বাঞ্চল নিম্ন ঝুঁকির। আজকের ভূমিকম্পটির উৎপত্তি ভূমিকম্পের জন্য উচ্চ ঝুঁকির অঞ্চল সিলেটে।

রোবায়েত কবির বলেন, মৃদু এই ভূমিকম্প কোনো ফাটল থেকে হয়নি। এটি কয়টি জেলায় অনুভূত হয়েছে, সে তথ্যও তাঁদের কাছে নেই।

এর আগে ২১ নভেম্বর হওয়া  ভয়ঙ্কর ভূমিকম্পে সারা দেশে নিহত হয় ১০ জন, আহত হয় ছয় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ