সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মাঘের বিদায় বেলায় গাছে গাছে আমের মুকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজবাহ উদ্দীন আরজু

মাঘ মাসের বিদায় বেলায় মহেশখালী উপজেলায় প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে, বাড়ির আঙিনা থেকে পাহাড়ি ঢাল- চারদিকে আমগাছে আমগন্ধী মুকুলে ভরে উঠেছে। সাদা-হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে গাছের ডালপালা, বাতাসে ভাসছে মিষ্টি সুবাস।

কৃষকরা জানান, এবছর আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় আমগাছে ভালো মুকুল এসেছে। সময়মতো শীত পড়া এবং অতিরিক্ত কুয়াশা না থাকায় মুকুল নষ্ট হওয়ার আশঙ্কাও কম। এতে চলতি মৌসুমে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন আমচাষিরা।

উপজেলার কালারমারছড়া, শাপলাপুর, বড় মহেশখালী, হোয়ানক, ছোট মহেশখালী, মাতারবাড়ীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ছোট-বড় সব আমগাছেই মুকুলের সমারোহ। অনেক গাছে ইতোমধ্যে মুকুল ফুটে চারপাশে মৌমাছির ভিড় জমেছে, যা ফলনের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, এখন মুকুল সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় পোকার আক্রমণ ও রোগবালাই থেকে রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা ও সময়মতো ব্যবস্থা নিতে পারলে এবছর মহেশখালীতে আমের ভালো উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

প্রকৃতিপ্রেমীদের মতে, মাঘের বিদায় বেলায় আমের মুকুল শুধু কৃষকদের আশা নয়, বরং গ্রামবাংলার সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। বসন্তের আগমনী বার্তা নিয়ে মহেশখালীর আকাশ-বাতাস এখন মুকুলের ঘ্রাণে মুখর।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ