মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

চট্টগ্রামে ইফতার সামগ্রী নিয়ে ফেরার পথে প্রাণ গেল যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে কর্মস্থল থেকে ইফতার সামগ্রী নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী পিক-আপের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় নতুন নাহার এগ্রো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাহেদ হাসান সুমন (২০)। সে স্থানীয় মোহাম্মদ ইউসুফের ছেলে। এছাড়া গুরুতর আহত যুবক নাম ইকবাল হোসেন (২৪)। সেও একই এলাকার মোহাম্মদ ছলিম উদ্দিনের সন্তান। তারা দুইজনে স্থানীয় নাহার এগ্রো গ্রুপে চাকুরি করত।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ইফতারি নিয়ে ফেরার সময় মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী পিক-আপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সুমন। গুরুতর আহত ইকবালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয় নাহারের একজন স্থানীয় শ্রমিক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হওয়ার খবর পেয়েছি৷ অভিযুক্ত পরিবহনটিকে আটক করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ