মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

‘মোংলাকে সফল বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অল্প কিছু সুযোগ-সুবিধা যদি নিশ্চিত করতে পারি তাহলে মোংলা বন্দরকেও চিটাগাং বন্দরের মত সফল এবং সক্ষম বন্দর হিসেবে দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। সরকারের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার চিহ্নিত করে বাস্তবায়ন করার অঙ্গিকার আছে। সেই ৬ মাসের অগ্রাধিকার প্লানে মোংলা বন্দরকে চিহ্নিত করা হয়েছে। সুতরাং ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখতে পাবেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মোংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতুর প্রয়োজনীয়তা রয়েছে, এটাও আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো। এছাড়া দ্রুত সময়ের মধ্যে রেলের কোচ ও ইঞ্জিন এনে মোংলা-খুলনা রেলপথে একাধিক রেল চালু করা হবে। 

আইএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ