সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়ীবহরের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়ীবহরের চাপায় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু জাতিকে নাড়া দিয়েছে। তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের আহাজারি আমাদের অশ্রুসিক্ত করেছে।”

বিবৃতিতে অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি জনতার হাতে আটক হলেও সংসদ সদস্য স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে সেটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত গাড়ি সরিয়ে নেওয়া হয়। পুরো ঘটনায় দায়িত্বহীনতা ও ঔদ্ধত্যের প্রকাশ ঘটেছে বলে দাবি করেন তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, দেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা প্রভাব প্রদর্শনের জন্য দ্রুতগতির গাড়ীবহর নিয়ে চলাচল করেন, যা প্রায়ই সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করে। তার ভাষ্য, “এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নয়; এটি এক ধরনের হত্যাকাণ্ড।”

তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক সংস্কৃতির আলোকে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি, তিনি বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান—সংশ্লিষ্ট এমপি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে দলীয়ভাবে পদচ্যুত করা হোক।

দলের পক্ষ থেকে নিহত খালিদ বিন ওয়ালিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “একটি শিশুর জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। এমন মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট সংসদ সদস্যের জাতীয় সংসদে কথা বলার নৈতিক অধিকার থাকে না।”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ