মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

সেহরি খেয়ে পরিবারের তিন সদস্য অচেতন, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সেহরির খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অচেতন হয়ে পড়েন একই পরিবারের তিন সদস্য। গভীর রাতে সেই সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। পিরোজপুরের ইন্দুরকানীর এ ঘটনায় খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয়েছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামে এ ঘটনা ঘটে। ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎অসুস্থরা হলেন, ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগরা গ্রামের এনামুল হক (৫০) তার স্ত্রী মরিয়ম (৪৫) এবং মেয়ে সাবিহা (২০)।

ভুক্তভোগী এনামুল হকের ছেলে সাজিদ বলেন, সকাল বেলা পাশের বাড়ির লোকজন বাসায় গিয়ে দেখেন পেছনের দরজা খোলা পরিবারের সবাই অচেতন হয়ে পড়ে আছে। পরে দেখা যায় ঘরের সবকিছু এলোমেলো পড়ে আছে। সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আমি পড়াশোনার কারণে শহরে থাকি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শংযুক্তা সাহা বলেন, সকালে আমাদের হাসপাতালে তিনজনকে অচেতন অবস্থায় নিয়ে আসা হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে অচেতন হওয়ার মূল কারণ জানা যাবে না।

ওসি শামীম হাওলাদার বলেন, এখন পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ