মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

সারাদেশের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারাদেশের মসজিদগুলোর তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণের আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণের জন্য একটি ছকও সংযুক্ত করা হয়েছে।

এমতাবস্থায়, তার বিভাগ/জেলায় অবস্থিত সকল মসজিদের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুতকরত আগামী ২ মার্চের মধ্যে ই-মেইলে (ifacoordinationmosque@gmail.com) সফট কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, বিএনপি সরকার সারাদেশে মসজিদে কর্মরত খতিব, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দিতে চায়। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এর প্রক্রিয়া হিসেবেই এই তথ্য চাওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ