মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানসম্মত হিফজুল কুরআনের অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল কুরআন মডেল মাদরাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী শুভেচ্ছা পুরস্কার প্রদান ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড (৪নং পুল) এলাকায় মাদরাসার পরিচালক হাফেয মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম আল আশজারীর সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
