হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দিসহ ক্ষত্রিগ্রস্থ অসংখ্য অগণিত। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা।
বন্যার সময় সুস্থ ও নিরাপদে থাকতে যা করবেন
- এমন প্রাকৃতিক দুর্যোগে ঠান্ডা মাথায় প্রতিটি সিদ্ধান্ত নিন। বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ উঁচু স্থানে কিংবা সরকারি-বেসরকারি আশ্রয়কেন্দ্রে চলে যান। যদি পাশের গ্রামে বন্যার পানি এখনো না পৌঁছায়, তাহলে সেখানে আশ্রয় নিন।
বিপদের সময় সম্পদ ও জিনিসপত্রের মায়া না করে নিজের ও পরিবারের সদস্যদের জীবন বাঁচান। গর্ভবতী নারী ও শিশুদের সর্বচ্চ গুরুত্ব দিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিন। সময় ও সুযোগ পেলে গবাদি পশুদের নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করুন।
যেখানে আশ্রয় নেবেন সেখানের কোনো ঘরের প