শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


যেসব অভ্যাস জীবন বদলে দিতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

আমরা সবাই চাই আমাদের জীবনটা বদলে যাক। এটাই হয় একজন মানুষের অহর্নিশ প্রচেষ্টা এবং প্রত্যাশা। 

আসলেই এমন কিছু আছে যা আমূল বদলে দিতে পারে আমাদের জীবন। এমন কিছু অভ্যাস আছে যেগুলো নিয়মিত চর্চা করলে বদলে যাবে জীবন। পাশাপাশি মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে অনেক পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠবে।

ভোরে ওঠা 
 
সফল মানুষদের জীবনী পাঠ করলে দেখা যাবে, সফল মানুষদের একটা সাধারণ অভ্যাস—ভোরে ঘুম থেকে ওঠা। কেননা, দিনের শুরুটাই যদি প্রোডাক্টিভ হয়, পুরো দিনটাই ইতিবাচকভাবে কাটে। এই একটি অভ্যাস জীবন বদলে বিরাট ভূমিকা রাখে।

নিয়মিত নামাজ/ধ্যান/মেডিটেশন  

মনকে শান্ত ও স্থির রাখতে হলে আত্মিক সংযোগ খুব জরুরি। নামাজের পাবন্দি, ধ্যান বা মেডিটেশন মানুষের মানসিক শক্তি বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী করে তোলে।

পাঠ্যাভ্যাস গড়ে তোলা 
 
প্রতিদিন অন্তত ২০-৩০ মিনিট বই পড়া জ্ঞানের ভাণ্ডার যেমন সমৃদ্ধ করে তেমনি চিন্তাশক্তিও বাড়ায়। এছাড়া বই পড়া বিনোদনেরও অন্যতম মাধ্যম। তাই প্রত্যেক মানুষের পাঠাভ্যাস গড়ে তোলা জরু