বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

চুল পড়া কমাতে অলিভ অয়েল ব্যবহার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সময়ে চুল পড়া খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া পরিবর্তন, দূষণ, দুশ্চিন্তা, অনিয়মিত জীবনযাপনসহ নানা কারণে পুরুষ-মহিলা উভয়েরই চুল ঝরে যাচ্ছে। তবে প্রাকৃতিক উপাদান হিসেবে অলিভ অয়েল বা জলপাই তেল চুল পড়া কমাতে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, অলিভ অয়েলে রয়েছে ভিটামিন-ই, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। ফলে চুল পড়া কমে যায় এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে।

যেভাবে ব্যবহার করবেন:

গরম তেল ম্যাসাজ: হালকা গরম করে অলিভ অয়েল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৫-১০ মিনিট ভালোভাবে ম্যাসাজ করার পর ৩০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন।

অলিভ অয়েল ও লেবু: দ্রুত ফল পেতে অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি খুশকি কমাতেও সহায়ক।

অলিভ অয়েল ও নারকেল তেল: অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করলে চুলের গোড়া আরও মজবুত হয় এবং শুষ্কতা দূর হয়।

রাতভর রেখে দেয়া: আরও ভালো ফলাফলের জন্য অলিভ অয়েল মাথায় লাগিয়ে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন। এতে স্ক্যাল্প গভীরভাবে পুষ্টি পায়।

সতর্কতা: অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। ভালো মানের খাঁটি অলিভ অয়েল ব্যবহার করতে হবে। অ্যালার্জি বা চুলকানি হলে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করুন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ