রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

পর্তুগালে গির্জা কিনে মসজিদে রূপান্তরিত করলেন প্রবাসী বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে আলজেস শহরে একটি ক্যাথলিক গির্জা কিনে মসজিদে রূপান্তরিত করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শহরের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে আলজেস জামে মসজিদ।

মসজিদের সভাপতি এমরান হোসেন ভূইয়া বলেন আলজেস এলাকায় কোনো মসজিদ না থাকার কারণে এখানে বসবাসরত মুসলিমদের ৮/১০ কিলোমিটার দূরে মসজিদে নামাজ আদায় করার জন্য যেতে হতো। তাই এই অঞ্চলে বসবাসকারী আমরা কয়েকজন প্রবাসী বাংলাদেশি মিলে একটি মসজিদ তৈরির ইচ্ছা পোষণ করি এবং তা বাস্তবায়ন করি। যার ফলশ্রুতিতে আজ আমরা এত সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারছি।

মসজিদ কমিটির কোষাধাক্ষ নিউটন হক জানান, এটি খ্রিষ্ট ধর্মের ক্যাথলিক অনুসারীদের গির্জা ছিল এবং সেখানে তারা প্রার্থনা করতো। পরবর্তীতে এটি পরিচালনার অভাবে বন্ধ হয়ে যায়। আমরা গত ২০২৩ সালের নভেম্বর মাসে এই স্থানটি মসজিদে নির্মাণ করার জন্য চুক্তিবদ্ধ হই এবং সবার সহযোগিতায় এবং পরিশ্রমে এই নান্দনিক সৌন্দর্যের মসজিদে তৈরি করতে সক্ষম হই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ