রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৯ হাজার ৬৪৮ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদুল ফিতর কেন্দ্র করে বরাবরের মতো এবারও রেমিট্যান্স পালে হাওয়া লেগেছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স। আর বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৯ হাজার ৬৪৮ কোটি টাকা। 

সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

এর মধ্যে গত ১ থেকে ৫ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং ৬ থেকে ১২ এপ্রিল দেশে এসেছে ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। অন্যদিকে গত মার্চ ও ফেব্রুয়ারি মাসের একই সময়ে যথাক্রমে ৮১ কোটি ৪৮ লাখ ও ৮৬ কোটি ২৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।

অন্যদিকে ২০২০ সালে ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০১৯ সালে ১ হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার, ২০১৮ সালে ১ হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ ডলার, ২০১৭ সালে ১ হাজার ৩৫৩ কোটি ডলার, ২০১৬ সালে ১ হাজার ৩৬১ কোটি ডলার এবং ২০১৫ সালে ১ হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ