বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

কাতারে আল নূর কালচারাল সেন্টারের কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কে.এম. সুহেল আহমদ
কাতার

চৌদ্দ বছরের পুরনো কাতারের অন্যতম সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আল-নূর কালচারাল সেন্টারের কর্মশালা ২০২৪ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ এশা কাতারের ইবনে হাজম জামে মসজিদে এ কর্মশালা সম্পন্ন হয়।

অনুষ্ঠিত কর্মশালায় রমজান মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও ইফতার মাহফিলের প্রতিবেদন পেশ, রমজানে আল নূর আয়োজিত বিভিন্ন মাহফিলের পর্যালোচনা, কুরআন কোর্সের শিক্ষকদের সম্মননা প্রদান শেষে বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের ক্যালেন্ডার তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা।

বক্তব্য রাখেন গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতি বিভাগের পরিচালক প্রকৌশলী আবু রায়হান, সহযোগী পরিচালক মাওলানা জসিম উদ্দিন মাশরুফ, সমাজকল্যাণ বিভাগের পরিচালক প্রকৌশলী জাহেদুল ইসলাম, সহযোগী পরিচালক আবদুল মুকিত, সহকারী পরিচালক নিয়াজ মোর্শেদ, শিক্ষা বিভাগের সহযোগী পরিচালক মাওলানা প্রভাষক আবু শামা, সহকারী পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান,  ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ক্বারী ইব্রাহিম খলিল প্রধানসহ বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ। 

দোয়া ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ