বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

কাতারে ফার্স্ট চয়েজ কার সার্ভিস কোম্পানির আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কাতারে ফার্স্ট চয়েজ কার সার্ভিস কোম্পানির আত্মপ্রকাশ

কে.এম. সুহেল আহমদ, কাতার : প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার প্রত্যাশায় কাতারের রজাধানীর নাজমায় ক্রেজি সিগন্যাল এর পাশে বি-রিং রোডে  ২ সেপ্টেম্বর( সোমবার) বাংলাদেশী মালিকানাধীন ফার্স্ট চয়েজ কার সার্ভিস কোম্পানির যাত্রা শুরু হয়।

তরুণ উদ্যোক্তা  ফারুক আহমদ  ও মোহাম্মদ আরশাদ হোসেনকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। উদ্যোক্তারা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।

হাফেজ মাওলানা নূরে আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা  অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষক তাফসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন কোম্পানীর স্পন্সর আবদুল্লাহ সাইদ আল নায়িমী, দূতাবাসের শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, সি.আই.পি জালাল আহমদ, লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. আমিনুল হক, চাঁদপুর সমিতির সভাপতি মানিক রহমান, ফরিদগঞ্জ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা।

উদ্যোক্তরা জানান, এই গ্যারেজে সুলভ মূল্যে ডিজেল ও পেট্রোল চালিত সব গাড়ির কাজ করা হয়। বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ