মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


নির্বাচন ভবনের সামনে এনসিপির আন্দোলন, যা বলছে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও আন্দোলনে নেমেছে। এবার তাদের দাবি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন। আন্দোলনের প্রথম দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।

এনসিপির এ আন্দোলন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য জানতে চেয়েছেন সাংবাদিকরা । জবাবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।

বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। 

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্যান্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিপির আন্দোলà