সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাজায় ৪০ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল: সিপিজে

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার
পশ্চিম তীরে জাতিসংঘ অফিস অভিমুখে ৭ নভেম্বর প্রতিকী কফিনবাহি এই মিছিল করেন ফিলিস্তিনি সাংবাদিকরা ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে জাতিসংঘ অফিস অভিমুখে ৭ নভেম্বর প্রতিকী কফিনবাহি এই মিছিল করেন ফিলিস্তিনি সাংবাদিকরা।

সরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাংবাদিক-সহ ৪০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েল-গাজা যুদ্ধের ৩৫তম দিনে যত সাংবাদিক নিহত হয়েছেন, ১৯৯২ সালের পর আর কোথাও এত বেশি সংখ্যক সাংবাদিকের প্রাণ ঝরেনি।

সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্ক ভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ তথা সিপিজে ১২ নভেম্বর উদ্বেগজনক এ তথ্য প্রকাশ করেছে।

সিপিজের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর শুরু এ যুদ্ধে ১২ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরমধ্যে ফিলিস্তিন শাসিন গাজা এবং পশ্চিম তীরে ১১০৭০ জন এবং ইসরায়েলে ১২০০ জন। ইসরায়েলি বাহিনী স্থল পথে গাজায় অভিযান অব্যাহত রেখেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে অবহিত করেছে, গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। 


সিপিজে বলেছে, গাজা, পশ্চিম তীরে সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হবার প্রতিটি ঘটনার তদন্ত চলছে। এছাড়া, নিখোঁজ অথবা আটক কিংবা আহত সাংবাদিকদের ব্যাপারেও খোঁজ-খবর রাখছে সিপিজে। মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে সিপিজের সূত্র ছাড়াও গণমাধ্যম এ ব্যাপারে সহযোগিতা দিচ্ছে বলে সিপিজে উল্লেখ করেছে। হতাহত এবং নিখোঁজ সাংবাদিকদের তালিকা আপডেট করার ব্যবস্থাও রেখেছে সিপিজে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ