মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

জাহাজ লক্ষ্য করে ফের হামলা চালালো হুথিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (৮ মার্চ) এ হামলা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও।

এ ব্যাপারে এক বিবৃতিতে তারা বলেছে, “নাবিক জাহাজের সামনে দুটি বিস্ফোরণের তথ্য দিয়েছেন। জাহাজ এবং ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে এবং যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড ইউকেএমটিওকে জানাতে বলা হয়েছে।”

সংস্থাটি আরও জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেন থেকে দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলের ৫০ নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটেছে।

হুথিরা এখনো এ হামলা দায় স্বীকার করেনি। তবে সেসব অঞ্চলে যত হামলা হয়েছে তার সবই চালিয়েছে হুথিরা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এর একমাস পর প্রথমে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে তারা। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষে হুথিদের লক্ষ্য করে হামলা চালায়। এরপর এ দুটি দেশের জাহাজ লক্ষ্য করেও হামলা চালানো শুরু করে ইয়েমেনের শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী।

এর আগে গত ৬ মার্চ যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ‘ট্রু কনফিডেন্স’ জাহাজে হামলা চালায় হুথিরা। এতে তিনজন নিহত হন। তারও আগে হুথিদের হামলায় ‘রুবিমার’ নামের যুক্তরাজ্যের একটি জাহাজ সমুদ্রে ডুবে যায়।

সূত্র:আল আরাবিয়া

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ